Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে মেয়র প্রার্থী আবু নাঈম বাশারের পক্ষে পৌর এলাকায় অভূতপূর্ব সাড়া

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • ৫৯৩ Time View

আসন্ন সিংগাইর পৌরসভা নির্বাচন-২০২০ উপলক্ষে, সিংগাইর পৌর এলাকায় গত নির্বাচনে নৌকার কান্ডারী এবারের ও প্রার্থী আবু নাঈম মোঃ বাশারের জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

নির্বাচনকে সামনে রেখে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে জনসংযোগে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নারী, সাধারণ মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে প্রতিদিনিই ব্যস্ত সময় পার করছেন সিংগাইর পৌরশহরের স্বচ্ছ ইমেজের এই নেতা। প্রতিদিনই পৌর এলাকার কোথাও না কোথা সশরীরে অথবা তার পক্ষে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি ও তার নেতা কর্মীরা।

এ বছরের ডিসেম্বরে দেশের ২৫৪ টি পৌরসভার নির্বাচন এক সাথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, এই ধাপে মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভা নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হবে।

সিংগাইর পৌরসভা নির্বাচন-২০২০ এ বিএনপির প্রার্থীর বিপরীতে আওয়ামিলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ৬ জন হলেও পৌর এলাকার সাধারণ ভোটারদের অভিমত, জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে আছেন আবু নাঈম মোঃ বাশার।

তার জনপ্রিয়তা বৃদ্ধির কারন কি? জানতে চাইলে সিংগাইর পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা নুরু মিয়া বলেন, গত নির্বাচনের পর থেকে তিনি নিরবিচ্ছিন্ন ভাবে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে জনগণের পাশে ছিলেন। আমি মনে করি, এটাই তার জনপ্রিয়তা বৃদ্ধির প্রধান কারন।

পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের এক বয়োজ্যেষ্ঠ ভোটার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমরা মনে করি আবু নাঈম বাশার মেয়র নির্বাচিত হলে সিংগাইরের সামাজিক সম্প্রিতি বজায় থাকবে। উন্নয়নের সাথে সাথে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে। তাই ভোটের অনেকটা সময় বাকি থাকলেও নৈতিকভাবে আমি তাকেই সমর্থন করছি।

উল্লেখ্য, আবু নাঈম বাশার, ২০০৩-১২ সাল পর্যন্ত সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সিংগাইর সরকারি কলেজ ছাত্র সংসদের বিপুল ভোটে নির্বাচিত সাবেক এজিএস। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য। তিনি, দেশের খ্যাতিমান বাউলশিল্পী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

সিংগাইরে মেয়র প্রার্থী আবু নাঈম বাশারের পক্ষে পৌর এলাকায় অভূতপূর্ব সাড়া

Update Time : ০২:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০