Dhaka ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুবিতে আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি চুক্তি স্বাক্ষর

  • Reporter Name
  • Update Time : ০২:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • ৩৩৮ Time View

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রমবিকাশ অব্যাহত রাখতে শার্লি ইসলাম গ্রন্থাগারের ঊর্ধ্বমুখী সম্প্রসারন এবং খানজাহান আলী হলের সংস্কার কাজের দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর, বুধবার বেলা ১২টায় এ চুক্তি দুটি সই করা হয়।

খুবি’র ‘ফাইন আর্টস ইন্সটিটিউট’ এর ঠিক ডান পাশেই অবস্থিত শার্লি ইসলাম গ্রন্থাগারের ১৮,৭০০ বর্গমিটার আয়তনের ২য় তলা নির্মাণ কাজের চুক্তিমূল্য ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৪৬৭ টাকা। অন্যদিকে, খানজাহান আলী হলের সংস্কার কাজের চুক্তিমূল্য ১ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ৯৭৬ টাকা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং নির্মাতা প্রতিষ্ঠান এম রহমান এন্ড কোম্পানির পক্ষ থেকে মোঃ মিজানুর রহমান এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আশা করা হচ্ছে ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে এই নির্মাণ ও সংস্কারের কাজ পরিপূর্ণ হবে।

উল্লেখ্য, গত ৯ই সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট আইইআর ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

খুবিতে আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি চুক্তি স্বাক্ষর

Update Time : ০২:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০