Dhaka ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বনভূমি উদ্ধার অভিযানে হামলা

রেঞ্জারসহ ১৬ বনকর্মী আহত, সরকারি গাড়ি ভাঙচুর; দখলদারদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা ঘুষের দাবি

জহিরুল ইসলাম, উপসম্পাদক

গাজীপুরের শ্রীপুরে সরকারি বনভূমি দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও বন বিভাগের কর্মীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। হামলাকারীরা বন বিভাগের একটি সরকারি গাড়িও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার/ডোমবাড়ি চালা এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ও জমি উদ্ধারে অভিযান চালাতে গেলে স্থানীয় দখলদারদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সি.এস. ১২৩০ ও আর.এস. ১৩১০ দাগভুক্ত সরকারি বনভূমির একটি অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এ বিষয়ে খবর পেয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে প্রায় ২০–২৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে নির্মাণকাজ বন্ধ ও অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগ নেওয়ার সময় দুলাল ও আরমানের নেতৃত্বে কয়েকজন বাধা দেন বলে বন কর্মকর্তারা অভিযোগ করেন। পরে প্রায় ৪০–৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, বিট কর্মকর্তা আখতার হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।

শ্রীপুর রেঞ্জের কর্মকর্তারা জানান, সরকারি কাজে বাধা, বনভূমি দখল এবং বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ঢাকা রেঞ্জের বন সংরক্ষক শামসুল আরেফিন বলেন, সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত পক্ষের দাবি, ঘটনাটি ভিন্ন। তাদের অভিযোগ, ঘর নির্মাণের অনুমতির কথা বলে বন বিভাগের কিছু কর্মকর্তা আগে ৫ লাখ টাকা নিয়েছেন। পরে আরও ২ লাখ টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানানোয় বনকর্মীরা তাদের বাড়িতে গিয়ে হামলা চালান এবং পরিবারের নারীদের সঙ্গে অসদাচরণ করেন।

বন বিভাগ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বনভূমি উদ্ধারের অভিযান আইন অনুযায়ী পরিচালনা করা হয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সরকারি বনভূমি দখল, উচ্ছেদ অভিযান এবং হামলার অভিযোগ—সবকিছু মিলিয়ে বিষয়টি এখন তদন্তের আওতায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শ্রীপুরে বনভূমি উদ্ধার অভিযানে হামলা

Update Time : ০২:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬