হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর থেকে দুইশ ২৭ বোতল ফেনসিডিল ও নগদ টাকা সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস কবির জানান, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হরষপুর বাজারের তিন রাস্তা মোড়ে হরষপুর বিওপির হাবিলদার আবুল কালাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও নগদ ২৭হাজার ৮৪২ টাকাসহ বি বাড়ীয়া জেলার আখাউড়া এলাকার তাজুল ইসলাম এর স্ত্রী হালিমা খাতুন(৬০) এবং একই এলাকার বাবুল মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৫০) আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে
Reporter Name 



















