Dhaka ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদের বাসায় গিয়ে যা দেখলো পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • ১৪২ Time View

কয়েকদিন ধরে অকথ্য ভাষায় গালিগালাজ মানসিক নির্যাতন চালানোর পর বৃহস্পতিবার স্ত্রীর গায়ে হাত তুলতে যান সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। হাত তোলার আগেই জরুরি সেবা ৯৯৯ -এ কল করেন তার স্ত্রী। এরপরই মুরাদের ধানমন্ডি ২৮ নম্বরের (পুরাতন) বাসায় যায় পুলিশ।

তবে পুলিশের মুখোমুখি হননি ডা. মুরাদ। বাড়িতে পুলিশ ঢোকার মিনিট চারেক আগেই নিজ গাড়িতে বাসা ত্যাগ করেন তিনি।

কেন স্ত্রীর সঙ্গে একজন সংসদ সদস্যের এমন আচরণ- জানতে মুরাদের বাসায় উপস্থিত হন ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। প্রথমে ঢুকেই যখন নিরাপত্তাকর্মীর কাছ থেকে তিনি জানতে পারেন কিছুক্ষণ আগেই গাড়ি নিয়ে বেরিয়ে যান ডা. মুরাদ।

এরপর বাড়ির ডি-১ নম্বর ফ্ল্যাটে যান সাইফুল ইসলাম, ধানমন্ডির এসআই রাজিবসহ মোট ছয় থেকে সাতজন কর্মকর্তা।

ঘটনাস্থলে উপস্থিত এক কর্মকর্তা বলেন, আমরা ভেতরে সবকিছু স্বাভাবিকই পেয়েছি। বাসায় সে সময় ছিলেন ডা. মুরাদের স্ত্রী ডা. জাহানারা এহসান, তার ও-লেভেল পড়ুয়া ১৬ বছরের মেয়ে এবং ফাইভ পড়ুয়া ১১ বছরের ছেলে। পুলিশকে পেয়ে তারা তাদের কথাগুলো বলতে থাকেন। তারা বলেন, সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নায়ক ইমনের সঙ্গে একটি অডিও ভাইরাল ফাঁস হওয়ার পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে মুরাদ তাদের সঙ্গে সম্পর্ক না রেখে কানাডায় গিয়ে থাকবেন বলেও জানান। তবে কানাডার ইমিগ্রেশন থেকে ব্যর্থ হয়ে আবারো ফিরে আসেন পরিবারের কাছে।

মুরাদের স্ত্রীর দাবি, মন্ত্রিত্ব হারানোর পর প্রায়ই উন্মাদের মতো আচরণ করেন মুরাদ। সবাইকে ‘দেখে নেব, মেরে ফেলব’ বলে হুমকি দিতেন। বৃহস্পতিবার তুচ্ছ ব্যাপার নিয়ে তিনি সন্তানদের গালিগালাজ করেন এবং স্ত্রীকে মারার জন্য তেড়ে আসেন। নিজেকে বাঁচিয়ে ৯৯৯ -এ কল দেন স্ত্রী। সর্বশেষ রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত মুরাদ ফেরেননি বাড়িতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহারিত ওসি রাকিবুল ডিবি হেফাজতে

মুরাদের বাসায় গিয়ে যা দেখলো পুলিশ

Update Time : ০৯:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২