Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে নির্বাচনী পরবর্তী সহিংসতা ভাংচুর লোটপাট

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ৯৪ Time View

নান্দাইলে নির্বাচনী পরবর্তী ব্যাপক সহিংসার ঘটনা ঘটেছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৮ দিকের পরাজিত সাধারণ সদস্যপদ প্রার্থী আব্দুল জব্বারের লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ ভোক্তভোগীদের।

জানা যায়, মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচনে আব্দুল জব্বার পরাজিত হয়। এতে ক্ষিপ্ত আব্দুল জব্বারের সমর্থিত ৪০-৪৫ জন বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর গ্রামের ৯ টি বাড়ি,একটি মটরসাইকেল ও ঘরের আসবাবপত্র ভাংচুর ও হামলা করে, ষাড়,গাভী, টাকা পয়সা লোটপাট করে নিয়ে যায়। বাদল মিয়ার স্ত্রী নাছিমা খাতুন(৪০) রামদা দিয়ে মাথায় কুপ দেয়। আহত অবস্থায় নাছিমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরাজিত প্রার্থী আব্দুল জব্বারের হামলায় আরো মো.কাজল মিয়ার একটি মটর সাইকেল ভাংচুর করে। বাদল মিয়ার দুটি ষাড় একটি গাভী ও দুটি সাইকেল সহ আনুমানিক ৩লক্ষ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে । দেলোয়ার হোসেনের একটি গাভী একটি ষাড় আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা ও ঘরে থাকা ৩লক্ষ টাকা সহ ৫ লক্ষ টাকা লোটপাট করে নিয়ে গেছে। সুরুজ আলী দুটি গাভী যার মূল্য ১ লক্ষ টাকা, দুটি সাইকেল, ঘরে থাকা ২লক্ষ টাকা লোটপাট । রান্না ঘরের চুলা ভাংচুর করেছে।

ফাতেমা খাতুন বলেন, আমি ঘরে পিঠা বানাচ্ছি এমন সময় ২০-২৫ জন লোক এসে আমাকে চুলায় হাড়িতে থাকা পিঠা ফেলে দিয়ে বাসন ভাংচুর করে চলে যায়।
রফিকুল ইসলাম বলেন, খেতে মাটি কাটছিলাম পরে হামলার খবর পেয়ে বাড়িতে এসে দেখি দেশিয় অস্ত্র নিয়ে যুবকেরা মহড়া দিচ্ছে।

শামছুন্নাহার বলেন,আমাকে রামদা দিয়ে আঘাত করছে চাইছিল আমি সরে গেছি। কয়েকজন আমার পাশের ঘরের গোয়ালে থাকা বড় দুটি ষাড় আমার সামনে দিয়ে নিয়ে গেছে।

হারিছ মিয়া বলেন,আমার ঘরের বাক্স খুলে ৫০ হাজার টাকা নিয়ে গেছে। তাছাড়া আবার আসবে বলে হুমকিও দিয়ে গেছে।
আব্দুল জব্বারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ সম্ভব হয়নি।

কাজল মিয়া জানান, আমরা সবাই টিউবওয়েল এর কাজ করি। সকালে সবাই কাজে চলে গেছিলাম এ সুযোগে পরাজিত আব্দুল জব্বারের লোকজন এসে হামলা চালিয়েছে। খবর পেয়ে বাড়িতে এসে দেখি। পরে ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ আসলে হামলাকারী চলে যায়।

সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বাবুল জানান, হামলার ঘটনার খবর শুনে ঘটনা স্থল পরিদর্শণ করেছি। এমন ঘটনা কাম্য নয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে এএসআইন হারুন ও কনষ্টেবল মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

নান্দাইলে নির্বাচনী পরবর্তী সহিংসতা ভাংচুর লোটপাট

Update Time : ১০:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২