Dhaka ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ১২৫ Time View

টাঙ্গাইলের মধুপুরে ছুরিকাঘাতে মোবারক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১জানুয়ারী) বিকেলে মধুপুর পৌরসভাধীন জটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মোবারক পশ্চিম জটাবাড়ি এলাকার মৃত জুলহাস ফকিরের ছেলে।

নিহতের চাচাতো ভাই আনিসুর রহমান জানান, মোবারক গরুর ব্যবসা করতেন। তার সাথে উপজেলার তোরাপবাজার এলাকার আরেক গরু ব্যবসায়ী হোসেন আলীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হোসেন ধারালো ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে হোসেনকে আটক করে গনপিটনি দেয়। পরে গুরতর আহত অবস্থায় মোবারককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মধুপুর থানার পরিদর্শক তদন্ত মুরাদ হোসেন জানান, এ ঘটনায় একজন আটক করা হয়েছে। এঘটনায় নিহত মোবারকের ছেলে আফজাল হোসেন বাদী হয়ে মামলার প্রস্ততি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

মধুপুরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু

Update Time : ১১:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২