Dhaka ০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাশুড়িকে নিয়ে ঘরজামাই উধাও!

  • Reporter Name
  • Update Time : ১১:২২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ১৪০ Time View

বউয়ের বোন শ্যালীকাকে নিয়ে দুলাভাইয়ের সঙ্গে অনেক রকম ঘটনা দূর্ঘটনার কথা শোনা গেলেও শাশুড়ির সঙ্গে এমন কিছু খুব একটা শোনা যায় না। কিন্তু এবার ঘটলো এমনই এক ঘটনা। শাশুড়ি নিয়ে এক কথায় উধাও হয়ে গেছেন ঘরজামাই। ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার লিলুয়া থানার জগদীশপুরে। মা ও স্বামীর শাস্তি চেয়ে অভিযোগ দায়ের করেছেন মেয়ে। ঘটনায় হতবাক প্রতিবেশীরাও।

প্রিয়াঙ্কা দাস নামে ওই তরুণী জানিয়েছেন, শনিবার তার স্বামী কৃষ্ণগোপাল দাসের সঙ্গে বাড়ি ছেড়েছেন মা শেফালি দাস। ফোন করে বাড়িতে সে কথা জানিয়েছেন তিনি। এরপর লিলুয়া থানায় মা ও স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা।

তিনি জানান, ২০১৭ সালে বীরভূমের সাঁইথিয়ার যুবক কৃষ্ণগোপাল দাসের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু তেমন কোনো কাজকর্ম করতেন না যুবক। এরপর তাকে জগদীশপুরে ডেকে আনেন বাবা। সেই থেকে ঘরজামাই থাকতেন ওই যুবক। এরই মধ্যে শাশুড়ির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এই নিয়ে গত সপ্তাহে বাড়িতে তুমুল ঝগড়া হয়। থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। এরপর কৃষ্ণগোপালকে গ্রেপ্তার করে পুলিশ। জামিন পেয়ে সাঁইথিয়া ফিরে যান তিনি। এরপর শনিবার শাশুড়িকে সঙ্গে নিয়ে পালান কৃষ্ণগোপাল। তারপর ফোন করে সে কথা বাড়িতে জানান শেফালিদেবী। তবে তারা কোথায় রয়েছেন তা এখনো জানা যায়নি।

এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলছে জোর আলোচনা-সমালোচনা।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

শাশুড়িকে নিয়ে ঘরজামাই উধাও!

Update Time : ১১:২২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১