Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতার আত্মহত্যার ঘটনায় স্ত্রী কারাগারে

  • Reporter Name
  • Update Time : ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ১১৮ Time View

কুমিল্লায় এমরান হোসেন মুন্না (২৯) নামে এক যুবলীগ নেতার আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচণার মামলায় তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ওই যুবলীগ নেতার স্ত্রী সৈয়দা সাজিয়া শারমিন ঊষা (২৮)।

পরে শুনানি শেষে আদালতের বিচারক সোহেল রানা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সৈয়দা সাজিয়া শারমিন ঊষাকে রোববার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চলতি বছরের ২২ সেপ্টেম্বর আত্মহত্যার আগে ওই যুবলীগ নেতা হোয়াটস অ্যাপে তার স্ত্রীকে উদ্দেশ্য করে একটি মেসেজ লেখেন। ওই সময় সেই লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মুন্না একটি অংশে তার স্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, ‘আর পাঁচটা মানুষের মতো আমার জীবন না, আমি আজ চলে যাইতেছি। মনে রাখিস তোর বেঈমানি ও পরকীয়ার জন্য আত্মহত্যা করলাম আমি…’।

এমরান হোসেন মুন্না কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বারপাড়া এলাকার বাসায় আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায় পরদিন রাতে মুন্নার স্ত্রী ঊষার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মতিউর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

যুবলীগ নেতার আত্মহত্যার ঘটনায় স্ত্রী কারাগারে

Update Time : ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১