Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় দর্জিপাড়ায় পাথর  শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • ৩০২ Time View
তেঁতুলিয়ায় গাছে ফাঁস লাগিয়ে বাবু (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের ফরেস্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু বর্তমান গবরাগছ গ্রামের গোলাম মোস্তাফার পুত্র। তারা জেলা পঞ্চগড়ের টুনিরহাট থেকে এসে এখানে বাড়ি করে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চা শ্রমিকরা কাজ করতে গিয়ে ফরেস্টের বনের মধ্যেখানে এক গাছে লাশ ঝুলতে দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল  ময়নাতদন্তের জন্য পঞ্চগড  জেলা সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করে। এবিষয়ে অপর পরিবহণ শ্রমিক
জুয়েল নামে একজন জানান,  বাবু লেবার অফিসে লোড-আনলোডের কাজ করে। তারা মূলত পঞ্চগড়ের টুনিরহাট এলাকার বাসিন্দা। এখানে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছে। আমি এলাকায় ভাড়া বাড়িতে থাকি। কয়েকদিন আগে তার বাবার কাছ থেকে শুনেছিল বাবু মানসিকভাবে অসুস্থ। তিন মাস তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছিল।
এ বিষয়ে নিহতের বাবা গোলাম মোস্তফার সাথে কথা বললে তিনি ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে কিছু বলতে পারেননি।এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

তেঁতুলিয়ায় দর্জিপাড়ায় পাথর  শ্রমিকের মৃত্যু

Update Time : ০১:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১