বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া আপাতত ব্যস্ত নির্মাতা সুরজ বারজাতিয়ার উঁচাই সিনেমার শুটিংয়ে। সেই শুটিং সেটেই শুক্রবার বলিউডে পথ চলার এক দশক উদযাপন করলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানিসহ অনেকেই।
এদিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, শুটিং সেটে তার জন্য নিয়ে আসা হয়েছে কেক। যা দেখে অভিভূত অভিনেত্রী।
কেক কাটার সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন পরিনীতি। ক্যাপশনে লেখেন, ‘এটি সবচেয়ে সেরা চমক। দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য উঁচাই এর পুরো টিমকে ধন্যবাদ। এরকম কিংবদন্তিদের সঙ্গে উদযাপন করতে এবং তাদের কাছ থেকে শেখার জন্য অবশ্যই আমি সঠিক কিছু করেছি।
সেই সঙ্গে পরিনীতি লেখেন, ‘১০ বছর .. এবং আমি শুরু করছি মাত্র!’
Reporter Name 



















