Dhaka ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বহিস্কৃত মুরাদকে কানাডা সরকার ঢুকতেই দিল না!

  • Reporter Name
  • Update Time : ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ১৬৩ Time View

আলোচিত সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবার কানাডায় ঢুকতে পারলেন না। প্রতিমন্ত্রী হিসেবে লাগানো ভিসায় বাংলাদেশ থেকে তিনি কানাডায় যাওয়ার চেষ্টা করেছিলেন। সূত্র জানায়, ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। তাঁকে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি সেদেশে ঢুকতে দেয়নি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগরের অনলাইন মিডিয়া ‘নতুন দেশ’ জানায়, কানাডায় বসবাসরত ডা. মুরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির সঙ্গে সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

জানা গেছে, ডা. মুরাদ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁকে জানানো হয়, তার সেদেশে ঢোকা নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছে। তারপর তাঁকে ফেরত পাঠানো হয়। পরে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তাকে তুলে দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

বহিস্কৃত মুরাদকে কানাডা সরকার ঢুকতেই দিল না!

Update Time : ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১