Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গত বছরের তুলনায় নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ১৪১ Time View

দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে। এই সক্রান্ত মামলা এবং অভিযোগের সংখ্যাও বেশি। মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরের ৩০ জনু পর্যন্ত দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের এই হার বৃদ্ধি পাওয়ার তথ্য রয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রতিবেদন উত্থাপন করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের উল্লেখযোগ্য তথ্য-উপাত্ত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত অর্থবছরে মোট মামলার সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। চলতি অর্থবছরের শেষে এসে দেখা যায়, ৫ লাখ ৬৯ হাজার ৩৬২টি মামলা হয়েছে। মামলা কমেছে প্রায় ৯১ হাজার।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‌‘গত অর্থবছরে ধর্ষণ মামলা ছিল ৫ হাজার ৮৪২টি, এ বছরে ৭ হাজার ২২২টি। নারী নির্যাতনের মামলা ছিল ১২ হাজার ৬৬০টি, এবার বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৬৭টি। গত অর্থবছরে এর আগের বছরের চেয়ে ধর্ষণের ঘটনা বেড়েছে ১ হাজার ৩৮০টি এবং নারী নির্যাতন বেড়েছে ১ হাজার ৯৭টি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

গত বছরের তুলনায় নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে

Update Time : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১