Dhaka ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ১৮৮ Time View

গোপালগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে সদর থানার ওসি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংবাদকর্মীসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়নি বলে গুরুতর আহত পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অজয় এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েমকে খুলনা পাঠানো হয়।

গত রবিবার রাত ৯টা থেকে থেমে থেমে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টায় পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়ন এবং আনসার ভিডিপি মোতায়ন এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেডিকেল প্রাঙ্গণে ক্রিকেট খেলেছিলেন, ইতোমধ্যে মেডিকেলের কিছু শিক্ষার্থী তাদের বাধা প্রদান করলে তারা চলে যেতে উদ্যত হয়। এমন অবস্থায় মেডিকেল ছাত্র হলের প্রভোস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারতে উদ্যত হয়। উক্ত ঘটনায় মেডিকেল কলেজ হল প্রভোস্টের স্পষ্ট ইন্ধন ছিল।”

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতি ইভটিজিং এর অযৌক্তিক অভিযোগ করলেও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মেডিকেল ছাত্রীদেরকে ইভটিজিংয়ের ঘটনা অস্বীকার করে বলেন, “আমাদের মেডিকেল মাঠে খেলতে দেবে না বলে এ ঘটনা পুরোপুরি মনগড়া সাজানো হয়েছে, ইভটিজিং তো দূরের কথা ঘটনাস্থলে কোন মেয়ের উপস্থিতি ছিল না।”

উক্ত ঘটনায় গোপালগঞ্জ ২৫০ শয্যা মেডিকেল থেকে চিকিৎসা প্রদান না করার স্বপক্ষে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের হাতে ৪০০০ টাকা প্রাথমিক চিকিৎসার জন্য প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আচরণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেছেন এই ঘটনার যথাযথ বিচার হবে এবং দোষীরা অবশ্যই শাস্তি পাবে। সকল শিক্ষার্থীদের নিশ্চিন্তে মেসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ

Update Time : ০২:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১