Dhaka ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলেশা মার্টের চেক জটিলতা! হতাশ গ্রাহক

  • Reporter Name
  • Update Time : ০৬:১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ১৯৪ Time View

ই-কমার্সের খারাপ দিন আর কাটছে না। যেটি গ্রাহকদের জন্যও সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বার বার বিশ্বাস করে একটার পর একটা সাইটে ক্ষতির সম্মুখিন হচ্ছেন তারা। সরকারের নানা পদক্ষেপেও এলোমেলো ভাব কাটছে না। এবার ই-কমার্স সাইট আলেশা মাটের চেক নগদ টাকায় পরিণত করতে ব্যর্থ হচ্ছেন গ্রাহকরা।

এই দশা বায়েজিদ নামে আরেক গ্রাহকের। মোটরসাইকেল না দিয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ করে তাকে চেক দিয়েছে আলেশা। এই চেকের টাকা আদৌ পাবেন কি না ঢাকা পোস্টের কাছে তিনি এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
বায়েজিদ বলেন, ‘৭ মাস ধরে চেকের জন্য ঘুরে ঘুরে অবশেষে নভেম্বর মাসে চেক পেলাম। টাকা তোলার তারিখ দিয়েছে ১০ ফেব্রুয়ারি। এ পর্যন্ত কাউকেই পেলাম না যে টাকা ফেরত পেয়েছে বলে জানিয়েছে। আল্লাহ জানেন টাকা পাব কি না।’ শুধু আলেশা মার্ট না, আলেশা সল্যুশন্সের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট এবং এবং আলেশা অ্যাগ্রো লিমিটেডের কর্পোরেট কার্যালয়ের অ্যাকাউন্টের চেক দিলেও তা নগদ করতে পারছেন না তারা।

নিজেদের ভেরিফায়েড পেজ থেকে আলেশা মার্ট জানায়, ‘গ্রাহকদের সময় ও সহযোগিতা পেলে আলেশা মার্ট সফলভাবে রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণ করবে-এই প্রতিশ্রুতিতে বদ্ধ পরিকর।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

আলেশা মার্টের চেক জটিলতা! হতাশ গ্রাহক

Update Time : ০৬:১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১