Dhaka ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ড্রাইভারকে খুন করে ইজিবাইক ছিনতাই!

  • Reporter Name
  • Update Time : ০৬:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ১৭৬ Time View
নিখোঁজের তিন দিন পরে কোরবান আলী মোল্লা (৫৫) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মনিপার্কের পেছনের কটা মল্লিকের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরে রোববার (১৪ নভেম্বর) সকালে নিহতের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করে। কোরবান আলী মোল্লা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত জান আলী মোল্লার ছেলে। তার এক ছেলে ও দুই মেয়েসন্তান রয়েছে।
জানা গেছে, গত ১০ই নভেম্বর ২০২১ বুধবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে ভাড়ায় যাত্রী বহনের জন্য বের হন কোরবান আলী। সেদিন রাত থেকে নিখোঁজ হন তিনি। ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। রাত থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
পরেরদিন মিরপুর থানায় জিডি করেন তার ছেলে মোমিন মোল্লা।১৩ই নভেম্বর শনিবার দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। তার ইজিবাইক ও হত্যারহস্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হত্যার শিকার হয়েছেন। ইজিবাইক ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

কুষ্টিয়ায় ড্রাইভারকে খুন করে ইজিবাইক ছিনতাই!

Update Time : ০৬:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১