Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভরসার টিসিবির পণ্যের দামও বাড়লো!

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ১৭৭ Time View

দ্রব্যমূল্যের লাগাম নিয়ে সাধারণের আওয়াজ না থাকলেও বাজার থেমে নেই। বিশেষজ্ঞরা বলছেন, বাজার অস্থিরতার জন্য বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধির চাইতে দেশিয় চক্র বেশি ভুমিকা রাখছে। সুযোগ পেলেই দাম বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন পণ্যের। এসব থেকে নিম্ন ও মধ্যবিত্তদের বাঁচাতে দেশে বিক্রি হয় টিসিবির পণ্য। যেখানে দেখা যায় মানুষের লম্বা লাইনও। তবে সেখানেও সাশ্রয় কমছে তাদের। বেড়েছে পণ্যের দাম।

সারাদেশে চারটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে গত মাসের চেয়ে নভেম্বরে ডাল ও তেলের দর বাড়িয়ে পণ্য বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত এ সংস্থাটি। আজ বুধবার (৩ নভেম্বর) টিসিবি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। ২৮ নভেম্বর (শুক্রবার ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এর আগে ডাল কেজি প্রতি ৫৫ ও তেল ১০০ টাকা লিটার দরে বিক্রি করতো।
দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

ভরসার টিসিবির পণ্যের দামও বাড়লো!

Update Time : ০৫:২৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১