Dhaka ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৬ কেজি রূপাসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ১৮৬ Time View

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলংকারসহ সুমন আলী (২২) কে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। আজ রোববার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে একটি ইজিবাইকসহ তাকে আটক করা হয়। আটককৃত সুমন আলীর বাড়ি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রাম এবং সে আবুল বাশারের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এস আই সেলিম রেজা, এ এস আই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসায়। সন্দেহ হলে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা সেসময় ইজিবাইক চালক সুমন হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অংলকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে শ্রমিক অবরোধে আওয়ামী ছায়া; আবারও বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ঝিনাইদহে ৬ কেজি রূপাসহ আটক ১

Update Time : ০৫:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১