Dhaka ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হলো ক্যাসিনো সেলিমের বিচার

  • Reporter Name
  • Update Time : ০৭:০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ১৩৮ Time View

ক্যাসিনো কাণ্ডে জড়িতদের একে একে বিচার শুরু হচ্ছে। ছাড় দেওয়া হচ্ছে না কাউকে। সরকার এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে গুরুত্বপূর্ণ সূত্রে। এবার ৫৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামানের আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এই অভিযোগ গঠন করেন। এদিন আসামি সেলিমকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত সেলিমের উপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, দুর্নীতির মাধ্যমে ও ক্যাসিনো খেলে সেলিম প্রধান মোট ৫৭ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ ৩৫ কোটি ৪১ লাখ ৯৭ হাজার টাকার। ক্যাসিনো খেলে অর্জিত ২১ কোটি ৯৯ লাখ টাকা পাচার করেছেন থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে।

একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত। এর আগে গত ১৭ অক্টোবর আইনজীবী শাহিনুর রহমান আসামি সেলিমকে নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

অন্যদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে আসামি সেলিমের বিরুদ্ধে অভিযোগ করে বিচারের আদেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

শুরু হলো ক্যাসিনো সেলিমের বিচার

Update Time : ০৭:০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১