Dhaka ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে তিনজনের রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ১৭১ Time View

রহস্যজনক হত্যার যতো রহস্যই থাকুক না কেন আধুনিক প্রযুক্তি আর দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতায় ধরা খাচ্ছেন অপরাধীরা। এরপরও অপরাধ কমছেই না। সমাজ বিজ্ঞানীরা এর জন্য দায়ি করছেন নৈতিক মূল্যবোধের অবক্ষয় কে। দেশের বিভিন্ন জায়গায় ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মরদেহগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সূত্র বলছে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

এই ঘটনায় সুমি (২৫), জমেলা (৬৫) এবং অপরিচিত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। একজনকে আহত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে। আহতের নাম শাফি (৫)। সে নিহত সুমির ছেলে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, বসতঘর থেকে শাশুড়ি, ছেলের বউ ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ বছরের এক শিশুকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক ছাড় পাবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

টাঙ্গাইলে তিনজনের রহস্যজনক মৃত্যু

Update Time : ০৬:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১