Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ –ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র দাবীতে মানববন্ধন।

প্রান্তিক প্রতিবেদন-গাজীপুর:
গাজীপুর সদর উপজেলায় একটি ৫০ শয্যাবিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনিক ভবন স্থাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকার রমজান আলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত এই মানববন্ধনে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় স্থানীয় লাখো মানুষকে সাধারণ ও জরুরি চিকিৎসার জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উন্নত বা জরুরি চিকিৎসার জন্য তাদের দূর-দূরান্তে যেতে হয়, যা দরিদ্র ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। একটি স্বাধীন উপজেলার সাধারণ মানুষের মৌলিক চিকিৎসা সেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে এখানে অবিলম্বে একটি ৫০ শয্যার আধুনিক সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা জরুরি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. এমদাদুল হক মুসুল্লি

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, শহিদুল ইসলাম শহীদ (১নং যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল), সাইফুল ইসলাম খোকন (সভাপতি, উপজেলা শ্রমিক দল), মোঃ সোহাগ হোসেন ,ভারপ্রাপ্ত সভাপতি ,গাজীপুর জেলা ছাত্রদল সহ আরো নেতৃবৃন্দ।

জয়নাল আবেদীন রিজভী  তাঁর বক্তব্যে বলেন,“একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও গাজীপুর সদরের চার ইউনিয়নের লাখ লাখ মানুষ আজ ন্যূনতম মৌলিক স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত। এত বড় একটি জনপদে কোনো সরকারি হাসপাতাল না থাকা অত্যন্ত দুঃখজনক। আমরা অনতিবিলম্বে এখানে একটি ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণের জোর দাবি জানাচ্ছি।”

মূলতঃগাজীপুর সদর উপজেলার বিভিন্ন প্রশাসনিক সুবিধা প্রদানে নিজস্বতা ও জনগণের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণ করা জরুরি। পরে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সচেতন সাধারণ নাগরিক সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। বক্তারা জনস্বার্থে দ্রুত প্রশাসনিক ভবনসহ স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র অপহরণ, রাতভর অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৫

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ –ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র দাবীতে মানববন্ধন।

Update Time : ০৩:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬