Dhaka ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

  • Reporter Name
  • Update Time : ০৯:১৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ২৪৯ Time View

চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি। গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে মাদকের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করতে আলাদা আদালত গঠনের পক্ষেও মতামত দেওয়া হয়। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি তাদের ইতিবাচক মনোভাবের কথাও জানান। একই সঙ্গে অনলাইনে মাদক বেচাকেনা বন্ধে কঠোরভাবে মনিটরিং করে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেওয়া হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কমিটির সদস্যরা মাদক বন্ধে কঠোর অবস্থানের পক্ষে তাদের অভিমত জানান। শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে সরকারি চাকরিতে প্রবেশে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে মত ব্যক্ত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাহাড়ে পাঁয়তারা দেশবিরোধী শক্তির!

চাকরিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

Update Time : ০৯:১৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১