Dhaka ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ১৩৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদ (৩৫) মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। নিহত এরশাদ নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান বাদল সরকার (২৫) নামে এক যুবক। এ ঘটনায় আহত হন এরশাদ। এরশাদ আসন্ন নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তার বাবা আবুল কাশেমের অসুস্থতার কারণে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে যান এরশাদ ও বাদলসহ কয়েকজন। পরে মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুরে কচির অর্থায়নে তাণ্ডব চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

Update Time : ১০:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১