Dhaka ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরাদ্দকৃত গাড়ি অন্যকে দিয়ে চালানোয় দক্ষিণ সিটির ৯ গাড়ি চালক বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ১৩৩ Time View
নিজের নামে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে করপোরেশনের গাড়ি চালক নন এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে গাড়ি চালনা করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারী গাড়ির ৭ জন এবং হালকা গাড়ির ২ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। আজ ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরী বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।
করপোরেশনের পরিবহন বিভাগের ভারি গাড়ির চালকদের মধ্যে মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন (২), মো. কবির হোসেন (২), মো. রবিউল আলম এবং হালকা গাড়ির চালকদের মধ্যে মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নয়টি আলাদা আলাদা দপ্তর আদেশে সংশ্লিষ্ট গাড়ি চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
আদেশসমূহে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালানোয় প্রায়শই দুর্ঘটনা সংঘঠিত হচ্ছে এবং প্রাণহানিসহ জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শৃঙ্খলা পরিপন্থি এবং এ কারণে করপোরেশনের সুনাম চরমভাবে ক্ষুন্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়।
সাময়িক বরখাস্তকালীন এসব চালক বিধিমোতাবেক খোৱাকী ভাতা প্রাপ্য হবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার

বরাদ্দকৃত গাড়ি অন্যকে দিয়ে চালানোয় দক্ষিণ সিটির ৯ গাড়ি চালক বরখাস্ত

Update Time : ০৯:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১