Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচেও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

বিস্ফোরণের পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের পূর্ব গেটসংলগ্ন এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাবি ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল বলেন, তিনি কোয়ার্টারের দিকে ছিলেন। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জগন্নাথ হলের পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ঘটনাটি কারা এবং কী উদ্দেশ্যে ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

Update Time : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬