Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০২২ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকায় বিশ্বকাপ উন্মাদনা, চাটমোহরের বালুদিয়ায় দর্শনার্থীদের ভিড়

মোঃ রওশন আলী,বিশেষ প্রতিনিধি -প্রান্তিক।

বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়া গ্রামে বইছে ফুটবল উন্মাদনার ঝড়। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার অনন্য বহিঃপ্রকাশ হিসেবে গ্রামের সমর্থকেরা তৈরি করেছেন ২,০২২ ফুট দীর্ঘ বিশাল এক আর্জেন্টিনা পতাকা। শুক্রবার বিকেলে পতাকাটি নিয়ে আনন্দ মিছিল শেষে গ্রামের প্রধান সড়কে টাঙিয়ে দেন তারা।
স্থানীয়দের দাবি, এটি দেশের অন্যতম বৃহৎ আর্জেন্টিনা পতাকা। বিশাল এই পতাকা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই ফুটবলপ্রেমীরা বালুদিয়া গ্রামে ভিড় করছেন। বিশ্বকাপকে ঘিরে গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, , বালুদিয়ার গ্রামের রাসেল মাহমুদ, সেলিম হোসেন ও আলামিন হোসেন নামের তিন যুবক ২০২৬ বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ঠিক করেন, আর্জেন্টিনার ভক্ত হিসেবে দারুণ কিছু একটা করবেন সেই পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতিকে ধরে রাখতে ২,০২২ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরির উদ্যোগ নেওয়া হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে আর্থিক সহায়তা করেন।
প্রায় ১০ দিন ধরে চলে পতাকা তৈরির কাজ। পরে তাতে আর্জেন্টিনা দলের প্রতীক ও নকশা সংযোজন করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, পতাকা তৈরিতে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।
আয়োজকদের একজন বলেন, “ছোটবেলা থেকেই আমরা লিওনেল মেসির খেলা দেখে বড় হয়েছি। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় আমাদের জন্য ছিল স্মরণীয় মুহূর্ত। সেই স্মৃতিকে ধারণ করতেই আমরা এই বিশাল পতাকা তৈরি করেছি। এবারও আর্জেন্টিনা ভালো খেলবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে থাকবে বলে আমাদের বিশ্বাস।”
আরেক সমর্থক জানান, “এটি শুধু একটি পতাকা নয়, আমাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। আমরা চাই বিশ্বকাপ উপলক্ষে সবাই আনন্দ করুক এবং খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক।”
পতাকা টাঙানোর সময় শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন। তারা আর্জেন্টিনার জার্সি পরে স্লোগান দেন এবং প্রিয় দলের সাফল্য কামনা করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। তবে ফুটবল সমর্থনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
বিশ্বকাপের উত্তেজনা যত বাড়ছে, ততই বালুদিয়ার আর্জেন্টিনা সমর্থকদের এই ব্যতিক্রমী আয়োজন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বিশাল এই পতাকা এখন স্থানীয়দের কাছে বিশ্বকাপ উন্মাদনার অন্যতম প্রতীক হয়ে উঠেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

২০২২ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকায় বিশ্বকাপ উন্মাদনা, চাটমোহরের বালুদিয়ায় দর্শনার্থীদের ভিড়

Update Time : ১১:০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬