Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড- জারি গ্রেপ্তারি পরোয়ানা

প্রান্তিক প্রতিবেদনঃ

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক–কে প্রতারণা মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, রায়ের সময় বিদিশা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০১ সালে রাজধানীর বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশা সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে ৮০ লাখ টাকায় ফ্ল্যাট বিক্রির চুক্তি হয়। অভিযোগ অনুযায়ী, ওই বছরের ১০ জুলাই বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে বিদিশা তার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার গ্রহণ করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে অর্থ পরিশোধের পর উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের পর ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়।

মামলায় আরও বলা হয়, পরবর্তীতে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে ফ্ল্যাট কিংবা অর্থ কোনোটিই ফেরত দেওয়া হয়নি। এমনকি টাকা বা ফ্ল্যাট ফেরত চাইলে বাদীকে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় প্রতারণার মামলা দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

রায়ের প্রতিক্রিয়ায় বিদিশা সিদ্দিক গণমাধ্যমকে বলেন, তিনি মামলার বিষয়ে অবগত নন। তার দাবি, কোনো সমনও তিনি পাননি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের সমাবেশ

প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড- জারি গ্রেপ্তারি পরোয়ানা

Update Time : ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬