Dhaka ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরদারি বাড়াচ্ছে দুদক

  • Reporter Name
  • Update Time : ০৯:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ১৩৮ Time View

দুর্নীতি প্রতিরোধে দুদকের অনুসন্ধান, তদন্ত ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক সচিব মো. মাহবুব হোসেন এসব কথা জানান।

দুদক সচিব বলেন, সব সেক্টরেই দুর্নীতি প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিম ২৪ ঘণ্টাই রেডি থাকে। যেকোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক তথ্য যাচাইয়ের চেষ্টা করি এবং দুর্নীতি শংকা থাকলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অন্যান্য খাতের মতো সেবা খাতেও আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের হটলাইনে গত দুই বছরে লাখের ওপরে কল এসেছে উল্লেখ দুদক সচিব বলেন, আমাদের টোল ফ্রি নাম্বার হটলাইন-১০৬। এই নাম্বারে গত ২০২০ ও ২০২১ সালে ১ লাখ ১৩ হাজার ৭৭৩টি কল এসেছে। এর মধ্যে ২ হাজার ৪৪৯টি অভিযোগ আমলে নিয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেউ দুর্নীতি করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

নজরদারি বাড়াচ্ছে দুদক

Update Time : ০৯:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২