Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ সফরে ‘বিশেষজ্ঞ অগ্রাধিকার’ নীতি, প্রশাসকের প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রীর

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের বিদেশ সফরের প্রস্তাব নাকচ করে সংশ্লিষ্ট প্রকৌশলীকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের বিদ্যুৎ সাশ্রয়ী নতুন প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ফ্রান্স সফরের আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইট। তবে সরকারপ্রধান প্রশাসকের আবেদন বাতিল করে কেবল সংশ্লিষ্ট প্রকৌশলীকেই সফরের অনুমতি দিয়েছেন।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো সার-সংক্ষেপে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে এই সফরের প্রস্তাব পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, স্ট্রিট লাইটিং প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থার মতো কারিগরি বিষয়ে প্রকৌশলীদের জ্ঞান অর্জনই সিটি করপোরেশনের কাজে বাস্তব উপকারে আসবে। প্রশাসক প্রকৌশলী নন, তাই তার এই সফরে অংশগ্রহণের বিশেষ প্রয়োজনীয়তা নেই।

প্রধানমন্ত্রী আরও নির্দেশনা দেন, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন কর্মকাণ্ডে বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেওয়া উচিত।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র বলছে, রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পে সংশ্লিষ্ট খাতের প্রকৃত বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারপ্রধান কঠোর অবস্থানে রয়েছেন। যাদের কাজের সঙ্গে সরাসরি পেশাগত বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই, তাদের বিদেশ সফরে পাঠিয়ে সরকারি অর্থ ব্যয়ের বিপক্ষে তিনি বরাবরই অবস্থান নিয়েছেন।

রাষ্ট্রীয় অর্থের সাশ্রয়, দক্ষতা বৃদ্ধি এবং “সঠিক জায়গায় সঠিক ব্যক্তির অংশগ্রহণ” নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর এ নির্দেশনা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগেও চট্টগ্রাম সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যবেক্ষণের নামে মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে নাকচ করেছিলেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদেশ সফরে ‘বিশেষজ্ঞ অগ্রাধিকার’ নীতি, প্রশাসকের প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রীর

Update Time : ০২:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬