প্রান্তিক প্রতিবেদনঃ
প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ করা হয়েছে। এতে নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
এছাড়া নোটিশে তাকে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে—কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ময়মনসিংহ জজ কোর্টের জুবেদ আলী ভবন, কক্ষ নং-৮৫, জেলা আইনজীবী সমিতি, যেখানে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান চেম্বারে রয়েছেন।
প্রান্তিক প্রতিবেদন 
















