Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ মিললো আবাসিক হোটেলে

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ১৬৩ Time View

আদনান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গত মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে নিখোঁজ ছিল। পরবর্তীতে তার বন্ধুরা শাহবাগ থানায় জিডি করে এরপর পুলিশ নাম্বার ট্রেকিং করে তার মরদেহ উদ্ধার করে। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আদনান সাকিব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল (২৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। আদনান বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন।

জানা গেছে, সেগুনবাগিচা কর্ণফুলী আবাসিক হোটেলে রেজিস্ট্রেশনে তার নাম দেখা যায়। পরে হোটেলের দ্বিতীয়তলার ১০৭ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কাজি রাকিব হোসেন নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গ্রুপে লিখেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র, ২০১৪-১৫ সেশনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আদনান সাকিব ভাই রাজধানীর সেগুনবাগিচায় আত্মহত্যা করেছেন। আমরা শোকাহত!

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র অপহরণ, রাতভর অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ মিললো আবাসিক হোটেলে

Update Time : ০৭:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১