বাংলাদেশ জাতীয়তাবাদী নান্দাইল পৌর ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় নান্দাইল পৌর সদরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর সভার ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহম্মেদ অনিক। নান্দাইল পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সরকারের সভাপতিত্বে পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মুহাইমিনুল ইসলাম শাওন আহম্মেদ সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলতান আহম্মেদ সুজন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান বাবু, নাজিম উদ্দিন নাদিম, ছাত্রদল নেতা তুষার আহম্মেদ সহ প্রমুখ।
ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ফরম বিতরণ করা হয়।