Dhaka ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে আগামী ৭ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সকাল ৯টার পর প্রিজনভ্যানে করে ডা. দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা এর আগেই অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গত ৭ মে ট্রাইব্যুনাল-১ এ মামলায় তাদের গ্রেপ্তার দেখাতে হাজিরের নির্দেশ দেন।

তদন্ত সংস্থা জানিয়েছে, শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে গত ৭ মে ট্রাইব্যুনালে বলা হয়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পক্ষে বক্তব্য দেন। একইসঙ্গে অভিযোগ করা হয়, একাত্তর টেলিভিশনে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে উসকানিমূলক প্রচারে ভূমিকা রাখেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। সে সময় মোজাম্মেল বাবু টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৪ মে তাদের হাজিরের নির্দেশ দেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এ মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি অভিযোগটি করেন। এ ঘটনায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বরিশালে চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শাপলা হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেপ্তার

Update Time : ০৬:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬