দীর্ঘ ২৭ বছর আগে দাফনকৃত মন্জুর মল্লিক নামের এক ব্যাক্তির অখ্যাত অবস্থায় লাশের সন্ধান মিলেছে৷ আজ শুক্রবার এই ঘটনা ঘটে।
এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট খা পাড়া গ্রামে আবুল হোসেন বুড়ো তার ঘর করার জন্য মাটি খুড়তে গিয়ে দীর্ঘ ২৭ বছর আগের দাফন করা তার পিতা মন্জুর মল্লিকের অখ্যাত লাশ সনাক্ত করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়-মৃত্যুকালে মন্জুর মল্লিকের বয়স ছিলো (৭০), পেশায় তিনি ছিলেন একজন কৃষক! তিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন বলেও জানান এলাকার বৃদ্ধারা। ঘটনাটির সংবাদ পেয়ে এলাকার লোকজন দেখার জন্য লাশের পাশে ভীড় জমিয়েছেন। এলাকায় এই লাশের চান্চল্য ঘটনা শুনে এবং দেখার পর বর্তমান মেম্বার, চেয়ারম্যান ও মিরপুর থানা পুলিশের সহযোগিতায় আবারও সকলের উপস্থিত থেকে জানাযা শেষ করে কবর স্থানে সমাহিত করে।