শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে ইসলামী আন্দোলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ Time View

Please Share This Post in Your Social Media

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জীবিত, মৃত ও সংখ্যালঘু বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আগামী ২৩ ডিসেম্বর’২১, বৃহস্পতিবার, বেলা ১০ ঘটিকায় রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করবেন বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক বিভাগের আয়োজনে সংবর্ধনার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনীত মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন, সাবেক মন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদ

স্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কাজী ফিরোজ রশীদ এমপি, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীরপ্রতীক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।

 

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাতাপ্রাপ্ত জীবিত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি মৃত ও সংখ্যালঘু মুক্তিযুদ্ধেরকে সংবর্ধনা দেবার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: