শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

ফেসবুক-গুগল সরিয়েছে মুরাদের ১৭ ভিডিও

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১১৮ Time View

Please Share This Post in Your Social Media

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্যের ২৭২টি অডিও-ভিডিও চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি। আজ বুধবার বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা ই রাকিব এ তথ্য জানান। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতু রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে অডিও-ভিডিও সরানোর এ আদেশ দেয়। আদালতের নির্দেশ পাওয়ার পর কাজ শুরু করে বিটিআরসি। এরইমধ্যে ১৫টি সাইট চিহ্নিত করে সেগুলো সরিয়ে ফেলেছে ফেসবুক, আর দুটি মুছে ফেলেছে গুগল।

এ ছাড়া এমন বক্তব্য ছড়ানো আরও ২০০টি সাইট চিহ্নিত করেছে ফেসবুক। যা তারা নিজেরাই বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। বিষয়গুলো অনেকটা টেকনিক্যাল হওয়ায় এসব প্রতিষ্ঠান ভিডিও ও অডিও সরাতে সবকিছু যাচাই-বাছাই করছে বলেও জানান এই আইনজীবী।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসর খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দেয়ার পর সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বিষয়টি গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতের দৃষ্টিতে আনেন। আদালতে তিনি মুরাদ হাসানের অশ্লীল-কুরুচিপূর্ণ ফোনালাপ অডিও-ভিডিও কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানের নির্দেশনা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: