বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ই নভেম্বর) বিকালে খারুয়া ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহম্মেদ অনিক।
খারুয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান সোহেলের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান বাবু মাহবুব আলম রবিন, তোফায়েল আহম্মেদ, নাজিম উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সরকার,শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রদলের আহবায়ক জুবায়ের আহম্মেদ সহ প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে খারুয়া ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ফরম বিতরণ করা হয়।