শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

নির্বাচনী সহিংসতায় নরসিংদীতে চারজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৬৭ Time View

Please Share This Post in Your Social Media

আসন্ন ইউনিয় পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতা কোন মতেই কমছে না। বরং যতদিন যাচ্ছে সহিংসতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক দিনে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনা একই দলের দুই পক্ষের মধ্যেই বেশি দেখা গেছে। সরকার দলীয় নেতারা নিজেদের কর্মীদের এই ব্যাপারে সতর্ক করলে কোন কাজ হচ্ছে না। মনোনয়ন পাওয়া, না পেলে বিদ্রোহ সহ নিজেদের মধ্যে কোন্দলের কারণে অনেক ঘটনা ঘটছে।

এবার নরসিংদীতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে আরও ৮ জন গুরুতর আহত হন।

চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হারুনুর রশিদ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতীকের রিপন মোল্লা ও মোরগ প্রতীকের আবু খায়ের।

এরমধ্যে সকালে রিপনের সমর্থকরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আবু খায়েরের সমর্থকদের বাড়িঘরে হামলা করে। এ সময় অন্তত ১২ জন গুরুতর আহত হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপালে নিয়ে আসার পথে চারজন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: