শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে কেক কেটে মোহনা টেলিভিশনের জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ১২২ Time View

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে কেক কেটে উৎসব মুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে দর্শক নন্দিত টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের জন্মদিন পালন করা হয়েছে। ‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানে প্রায় ১০ বছর পুর্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রচারে আসে মোহনা টেলিভিশন। হাটি হাটি পা পা করে দশ বছর পুর্ণ করে ১১তম বর্ষে পদার্পন করলো চ্যানেলটি।

মোহনা টেলিভিশনের ১১তম বর্ষে পদার্পন উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা সম্মেলন কক্ষে মোহনা টেলিভিশনের দর্শক ফোরাম ঠাকুরগাঁও এর আয়োজনে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, জেলা প্রেসক্লাব এর সা: সম্পাদক ও সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাস প্রমুখ।

এসময় যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস, গেøাবাল টিভির জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, খোলাকাগজ প্রতিনিধি হাসান বাপ্পী, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহŸায়ক কমিটির সদস্য এন্টুনি ডেভিড নীল সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ফিরোজ সুলতান
ঠাকুরগাঁও প্রতিনিধি
০১৩১৪১৪৬৬৬২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: