শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শেকৃবি’র প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের দায়িত্ব প্রদানে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫০ Time View

Please Share This Post in Your Social Media

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

গতকাল (২৩ সেপ্টেম্বর) সভাপতি ড. হাসিবুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি জানায়,
“গত ২০ সেপ্টেম্বর , ২০২০ তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিপত্রে ( স্মারক নং- ৩৭,০০ , oooo.১১৮.৯৯.১১১.০২.৬৪ ) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় , ঢাকা এর রেজিস্ট্রার জনাব শেখ রেজাউল করিমকে উপাচার্যের রুটিন/চলতি দায়িত্বের আদেশ জারি করা হয়েছে যা শিক্ষকদের জন্য অবমাননাকর। একজন প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের মত মর্যাদাসম্পন্ন পদে দায়িত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ধারণা, চেতনা এবং স্বায়ত্তশাসনের পরিপন্থী।”

তারা আরো জানায়, “ইতােপূর্বে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদটি শূন্য হয়ে গেলে, শিক্ষা মন্ত্রনালয় থেকে সংকটকালীন পরিস্থিতি মােকাবেলায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া হয় । কিন্তু, অতীব দুঃখের বিষয় এই যে, চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের কাজের সীমা সুস্পষ্ট না থাকায় অনেক ক্ষেত্রেই এ পদের অপব্যবহার হয়, যা উচ্চ শিক্ষার সামগ্রিক পরিবেশকে ব্যহত করছে।”

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রনালয় তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়,
“উক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঠিক দিক নির্দেশনা আশা করছি। একই সাথে, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ- উপাচার্য, ট্রেজারার এর মত গুরুত্বপূর্ণ শূন্য পদগুলােতে অতিসত্বর যােগ্য এবং বিচক্ষণ ব্যক্তিবর্গদের নিয়ােগ দিয়ে আসন্ন সংকট উত্তরণে শিক্ষা মন্ত্রনালয়কে আরাে বেশি তৎপর হতে অনুরােধ জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: