শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় আলহাজ্ব রফিকুল আলম চুনুকে দৈনিক হিসনাবাণীর স্মরণিকা ও ক্রেস্ট প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫৯ Time View

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র সাথে ভেড়ামারা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিশিষ্ট ব্যবসায়ী, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য ও জনপ্রিয় সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভেড়ামারা প্রেসক্লাবের সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ। এতদ্বাঞ্চলের গণমানুষের মুখপত্র “দৈনিক হিসনাবাণী” পত্রিকার বিজয়দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যা ও ক্রেষ্ট প্রদান উপলক্ষে এই সৌজন্য সাক্ষাৎ।

আজ সোমবার দুপুরে ভেড়ামারা উপজেলা  আওয়ামীলীগের শীর্ষনেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু’র (ঢাকা কোচস্ট্যান্ড সংলগ্ন) ব্যবসায়ীক কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও “সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া” পত্রিকার প্রকাশক-সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ও “দৈনিক হিসনাবাণী” পত্রিকার প্রকাশক-সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক হিসনাবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক দীপু খাঁন, প্রেসক্লাবের সহসভাপতি বাবলু মোস্তাফিজ, ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক আজিজুল হাকিম, মনোয়ার হোসেন মারুফ, আইন বিষয়ক সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, ভেড়ামারা  উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খাঁন, ভেড়ামারা প্রেসক্লাবের সাংগঠনিক ও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, যুগ্মসম্পাদক ফিরোজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমান (মামুন) প্রচার-সম্পাদক বকুল কুমার দেবনাথ, নির্বাহী সদস্য শাওন আফরীন জয়, আসানুল ইসলাম বাবু, সাগর হোসেন পবন, এখলাস হোসেন বিকাশ ও জহুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সৌজন্য এ সাক্ষাতে জাতীয় ও স্থানীয় রাজনীতি, চলমান করোনা পরিস্থিতি, এলাকার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জাকিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আহাদুজ্জামান রানা ও যুবলীগ নেতা মনিরুল হাসান শিশিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: