Dhaka ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে প্রশ্ন প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ১৮৮ Time View

বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে? পলাতক আসামি যে দল চালায় জনগণ তাদেরকে কি আশায় ভোট দেবে? এরা দেশের গরিবের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। বিদেশে বসে আরাম আয়েশে আছে। তাদের এই আয়ের উৎস কি? প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ শুক্রবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতিত্বকালে দেওয়া প্রারম্ভিক ভাষণে একথা বলেন।

তিনি বলেন, এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে।

কিছু মানুষ মিটিং করছে কি করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যায় উল্লেখ করে তিনি বলেন, জনগণের শক্তিই আওয়ামী লীগের শক্তি। আমরা জনগণের সেবায় কাজ করে যাচ্ছি।

তিনি দেশের সুবিধাভোগী স্বার্থান্বেষী মহলের সমালোচনা করে বলেন, কিছু মানুষ আছে যারা হাজার অপরাধকারীকেও অপরাধী হিসেবে দেখে না। দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তারা দুর্নীতির জন্য সাজাপ্রাপ্তদের পক্ষ নেয়। যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত হয়েছে তাদের জন্যই তারা মায়াকান্না করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বরিশালে চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে প্রশ্ন প্রধানমন্ত্রীর

Update Time : ০৫:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১