শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা পৌর নির্বাচন : ভোটের আগেই নৌকা নিয়ে যুদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৪২ Time View

Please Share This Post in Your Social Media

প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।এই ২৫ টি পৌরসভার মধ্যে কুষ্টিয়ার খোকসা পৌরসভা রয়েছে। আগামী ২৮ ডিসেম্বর এই পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচন ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে ঢেউ উঠেছে । নির্বাচনের আগেই আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জোর আভাস পাওয়া যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন নিশ্চিত করতে নানামুখী তৎপরতা শুরু করেছেন।
পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান প্রধানত ২ জন । অপরদিকে বিএনপির একক প্রার্থী হওয়ায় শক্ত অবস্থানে রয়েছে দলটি। নৌকার প্রার্থীর মধ্যে রয়েছে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত।
আওয়ামী লীগের দুই প্রার্থী থাকলেও বিএনপির ধানের শীষের একক প্রার্থী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ রাজু।
এদিকে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক দলের মনোনয়ন পাবার ক্ষেত্রে শতভাগ আশা দেখছেন। পৌর মেয়র থাকাকালীন তার উন্নয়ন মূলক কর্মকাণ্ড এলাকাবাসীর মধ্যে তুলে ধরে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং আগামীতে আরও কি কি করতে চান তার বার্তা পৌরবাসীদের মধ্যে পৌঁছিয়ে দিচ্ছেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মোর্শেদ শান্ত গত উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খানের কাছে। তিনি পৌরবাসীদের ভোট পাবেন বলে শতভাগ বিশ্বাস করেন। পৌর এলাকায় জোর প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি। এই নেতা কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তারের অনুসারী হিসেবে পরিচিত।
বিএনপির ধানের শীষের একক প্রার্থী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ রাজু নিরবে প্রচারণা চালাচ্ছে পৌর এলাকায়।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা রশিদুল আলম জানান, ২০০১ সালের ২০ মার্চে প্রতিষ্ঠিত খোকসা পৌরসভা ৯ টি ওয়ার্ডে ১৪ হাজার ৯ শত ২৩ জন ভোটারে মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৩৭ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪ শত ৮৬ জন। আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৪৯ টি ভোট কক্ষে ইভিএম এর মধ্যমে ভোট গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: