শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

জবির বেদখল হল উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২০৩ Time View

Please Share This Post in Your Social Media

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) সকল বেদখল হল উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর, ২০২০) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে “সাধারণ শিক্ষার্থীর ব্যানারে” মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। এসময় দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

মানববন্ধনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিশু বলেন, আগামী এক যুগের মধ্যে নতুন ক্যাম্পাসে হল পাওয়া আর রূপকথার গল্প দুটোই সমার্থক। অথচ হল তো দূরের কথা পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুমই নেই আমাদের। প্রশাসনের যদি স্বদিচ্ছা এবং শিক্ষার্থীবান্ধব হয় আমরা মনে করি দ্রুতই হল উদ্ধারে পদক্ষেপ নিবে। হাজী সেলিমের লাঠিয়াল বাহিনীকে যে জবি প্রশাসন ভয় পায়না তার প্রমাণ হবে উদ্ধারের মাধ্যমে এই আশায় আছি।

উল্লেখ্য যে, কলেজ থাকাকালীন সময়ে জগন্নাথে হল ছিল ১২টি। কিন্তু ১৯৮৫ সালে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে হলগুলো বেদখল হয়। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর বিভিন্ন সময়ে আন্দোলনের পরও এসব হল উদ্ধার করা সম্ভব হয়নি। আবাসিক সংকট নিয়ে চলতে চলতে ২০১৪ ও ২০১৬ সালে আবারো বড় দুইটি হল অন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের টিয়ার গ্যাস-রাবার বুলেটের নির্যাতন সহ্য করেও সফল হতে পারেনি শিক্ষার্থীরা। ছাত্রদের থাকার সুবিধার্থে ডিসেম্বর, ২০১১ইং তারিখ পর্যন্ত সর্বমোট ১০টি হল বা ছাত্রাবাস রয়েছে। উল্লেখ্য এই সবগুলো হলই বেদখল হয়ে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ব থেকেই। জানা যায়, হলগুলো প্রভাবশালী ও ক্ষমতাসীন ব্যক্তিদের অবৈধ দখলে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
কারিগরি সহযোগিতায়: