জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়রকে যেকোন সময় গ্রেপ্তার করতে পারেন আইন শৃঙ্খলা বাহীনি। এরইমধ্যে তাঁকে গ্রেপ্তারে রাজধানীর উত্তরা-০৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান’ ঘিরে রেখেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার (সাবেক) মেয়রকে গ্রেপ্তারে রাজধানীর উত্তরা-০৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান’ ঘিরে রেখেছে র্যাব।