শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনা শনাক্ত ৯ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১২৮ Time View

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ জন মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬৫ জনে।

বুধবার (২৯ জুলাই) রাত আটটায় ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার  জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় -৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় -২ জন, পীরগঞ্জ উপজেলায় -১ জন এবং হরিপুর উপজেলায় -৩ জন।

পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৬৫ জন। যাদের মধ্যে ২৪০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু ৬ জন। জেলা সিভিল সার্জন সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার ও ঘরে থাকার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৭৫ জন, হরিপুর উপজেলায় ৫২ জন, রাণীশংকৈল উপজেলায় ৪৪ জন ও পীরগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪০ জন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৩৬৫ জন। এবং তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ‌ছাড়পত্র পেয়েছেন সর্বমোট ২৪০ জন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু  হয়েছে ৬ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: