শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

খুবি বিজেএসসি সংসদের নতুন কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৬৯ Time View

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) খুলনা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১০ই নভেম্বর, মঙ্গলবারে বিজেএসসির কেন্দ্রীয় সভাপতি জিএম হীরক ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফাহিম আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

ইবনুল হাসানকে সভাপতি ও সাদমান সাকিবকে সাধারোন সম্পাদক করে গঠিত এ কমিটিতে রয়েছে আরো ২৩ সদস্য। তাঁরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাদিক আব্দুল্লাহ, সহ-সভাপতি বিষু দাস, সহ-সভাপতি তন্দ্রা মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম. রায়হানুল ফেরদৌস, অর্থ বিষয়ক সম্পাদক মোসা. খাদিজা খাতুন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক তাহসিন তাবাসসুম তাসিন, সাংগঠনিক সম্পাদক আল আরাফ মাহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক নওরিন আহমেদ নোভা, উপ-দপ্তর সম্পাদক মো: রুবায়েত হোসেন, প্রচার সম্পাদক লোফাজ শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিশাত তামান্না মুমু, সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক অভিজিৎ দে, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সাকিফ আকবর, তথ্য ও যোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক মো: তানভীর আহমেদ খান, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আফরিনী মমতা সিডনী, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, কার্যনির্বাহী সদস্য- পিযুষ সরকার, আ.স.ম. মোহাইমিনুল ইসলাম, মো: আকিল খান, উম্মে রুকাইয়া বিথী, হুমায়রা কবির ঝরা।

“ একতাই বল, যোগাযোগই সম্বল “ স্লোগান নিয়ে গঠিত বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ১৩ই নভেম্বর ২০১৫ সালে গঠিত হয়। বর্তমানে ১৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজেএসসির সঙ্গে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 DailyPrantik.com
কারিগরি সহযোগিতায়: