খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দেবনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত রমিজ উদ্দিনের পুত্র ফজলুল হক (৪০) নামে এক শ্রমীক নিহত হয়েছেন। এসময় পাশে থাকা মোটরসাইকেল আরোহী কুমারটোল গ্রামের মৃত মোশাররফ হোসেন পুত্র মোকবুল হোসেন (৭০) ও গনাগছ গ্রামের মৃত সোহেল রানা পুত্র আব্দুল হাকিম (৭৫) নামে দুই জন আহত হন।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে ফজলুল হক কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মোকবুল হোসেন ও আব্দুল হাকিমকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় রেফার্ড করেন।
বুধবার (২৬জনুয়ারি) রাতে তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাবান্ধা থেকে একটি ট্রাক অপর একটি নষ্ট হওয়া ট্রাককে নিয়ে আসার সময় এই ঘটনাটি ঘটে।তবে ট্রাকের হেড লাইট না থাকায় অন্ধকার কারনে এ দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে।
Reporter Name 
